৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনায় আক্রান্ত হবে সাড়ে ৫ লাখ বাসিন্দা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 4:47 PM
৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনায় আক্রান্ত হবে সাড়ে ৫ লাখ বাসিন্দা!
৩১ জুলাইয়ের মধ্যে ভারতের দিল্লিতে ৫ লাখ ৫০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হবেন।সেখানে বর্তমানে সংক্রমণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এই হার অব্যাহত থাকলে এই পরিস্থিতির উদ্ভব হবে বলে জানানো হয়েছে।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আজ এ কথা বলেছেন।
সম্প্রতি দিল্লির বাসিন্দাদের জন্য হাসপাতালে শয্যা (বেড) সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়।
এর একদিন পর হাসপাতালের শয্যার বিশাল চাহিদা বাতিল করার ঘোষণা দেন লেফটেন্যান্ট গভর্নর।
দিল্লিতে কভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা্ ১২ থেকে ১৩ দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে।
আজ লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এবং শীর্ষ কেন্দ্রীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পরে এ কথা বলেছেন সিসোদিয়া।
তিনি সাংবাদিকদের বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে সাড়ে ৫ লাখ বাসিন্দা কভিড- ১৯ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আমাদের হাসাপাতালগুলোতে ৮০ হাজার শয্যা (বেড) লাগবে।
দিল্লি সরকারের অনুমান অনুসারে, ১৫ ই জুনের মধ্যে ৪৪,০০০, ৩০ জুনের মধ্যে এক লাখ এবং ১৫ জুলাইয়ের মধ্যে ২ লাখ ২৫ হাজার জন করোনা রোগী সনাক্ত হবে। সূত্র: এনডিটিভি