ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিনে ১০ হাজার সংক্রমণের রেকর্ড ভারতে; মৃত্যু ৩৩১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 4:44 PM

একদিনে ১০ হাজার সংক্রমণের রেকর্ড ভারতে; মৃত্যু ৩৩১

একদিনে ১০ হাজার সংক্রমণের রেকর্ড ভারতে; মৃত্যু ৩৩১

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে। দেশটিতে একদিনেই প্রায় ১০ হাজার (৯৯৮৭) জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বাড়ছে।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩১ জনের।এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন।

আজ মঙ্গলবার সকালে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

এদিকে, করোনায় মৃতের সংখ্যার হিসেবে এখনও বিশ্বে দ্বাদশ স্থানেই রয়েছে ভারত। অন্যদিকে সংক্রমণের নিরিখে এখনও ভারতের স্থান পঞ্চম। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন রয়েছে ভারতের উপরে। এর মধ্যে ব্রিটেন এবং রাশিয়ার চেয়ে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

প্রতিদিনই ভারতে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে। সূত্র: এএনআই, সংবাদ প্রতিদিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status