ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরকীয়ার জেরে ছোট ভাইকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 4:36 PM

পরকীয়ার জেরে ছোট ভাইকে হত্যা

পরকীয়ার জেরে ছোট ভাইকে হত্যা

পরকীয়ার কারণে স্ত্রী ও আপন বড় ভাই মিলে হত্যা করে নাটোরের ইট ভাটা শ্রমিক মিঠুকে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয় চত্বরে ব্রিফিংয়ে একথা জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, ইট ভাটায় কাজ করার কারণে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয় নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামের ভাটা শ্রমিক ওমর ফারুক মিঠুকে।

অনুপস্থিতির এ সময়ে মিঠুর বড় ভাই আব্দুল কাদেরের সঙ্গে স্ত্রী আম্বিয়া বেগমের অবৈধ সম্পর্ক হয়। এ সম্পর্ক স্থায়ী করতে ৩ মে রাতে বড় ভাই ও স্ত্রী মিলে মিঠুর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়।

ঘুমিয়ে গেলে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির দরজার বাইরে ফেলে রেখে সবাইকে ডাকাডাকি করতে থাকে। তদন্তের পর পুলিশ নিহত মিঠুর স্ত্রী আম্বিয়া ও  বড় ভাই আব্দুল কাদেরকে আটক করে। পরে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status