ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 4:31 PM

বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

বিশ্বসেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ হাজার ৭৯৪তম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৮ জুন) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে র‌্যাঙ্কিংয়ের ২০২০-২১’ শীর্ষক তালিকায় (সিডব্লিউইউআর) এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি। তবে ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। ২০১২ সাল থেকে প্রতিবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে সংস্থাটি৷

মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর। এগুলো হলো শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷ এই সাত সূচকের মোট স্কোর ১০০-র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬। আর ১০০-তে ১০০ স্কোর অর্জন করে এ র‌্যাঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ১৬টি ও পাকিস্তানের ২টি বিশ্ববিদ্যালয় সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে সেরা ১০০০-এর মধ্যে রয়েছে। সার্কের অন্য ৫টি দেশের কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি।


সিডব্লিউইউআরের এ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই মার্কিন যুক্তরাষ্ট্রে। দুই হাজার বিশ্ববিদ্যালয়ের পুরো তালিকায় ৩৫৭টি বিশ্ববিদ্যালয় (পোয়ের্তো রিকোসহ) নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দেশটি। তালিকায় চীনের ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ) ও জাপানের ১২৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে।







     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status