ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
নতুন তিন উপশাখা চালু করল আইডিএলসি ফাইন্যান্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2026, 4:52 PM

নতুন তিন উপশাখা চালু করল আইডিএলসি ফাইন্যান্স

নতুন তিন উপশাখা চালু করল আইডিএলসি ফাইন্যান্স

 সম্প্রতি নতুন তিনটি উপশাখা (সাব-ব্র্যাঞ্চ) চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। চলতি মাসে ভোলা, টাঙ্গাইল ও শেরপুরে নতুন উপশাখাগুলোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দেশের নানা প্রান্তে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে এবং সেবার পরিসর আরো বৃদ্ধি করে উন্নত ও বহুমুখী আর্থিক সমাধান গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছে দিতে আইডিএলসি’র নতুন এই উপশাখাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইডিএলসি’র নতুন ভোলা উপশাখার ঠিকানাঃ ১৫/২, বাংলা পয়েন্ট (বাংলা স্কুল মোড়), ভোলা সদর। টাঙ্গাইলে নতুন উপশাখাটি টাঙ্গাইল সদরের ছয় আনি বাজার রোডের ‘একতা টাওয়ার’এ অবস্থিত; এবং শেরপুর উপশাখাটি শেরপুর সদরের সজবরখিলায় ‘আবেদা লজ’ (২য় তলা)-এ অবস্থিত।

নতুন উপশাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও এম জামাল উদ্দিন; এএমডি ও হেড অফ বিজনেস সৈয়দ জাভেদ নূর; হেড অফ এসএমই আদনান রশীদ-সহ আইডিএলসি’র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নতুন উপশাখা চালু করার মাধ্যমে বড় শহরগুলোর বাইরে আরো বেশি গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে চায় আইডিএলসি। উপশাখাগুলোতে আইডিএলসি’র বিভিন্ন ধরনের আর্থিক সেবা ও সমাধান পাওয়া যাবে। বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকেরা আরও সহজে আইডিএলসির বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন এবং আরও দ্রুত কার্যকর সেবা পাবেন।

এ বিষয়ে আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “উন্নত গ্রাহকসেবা প্রদানে সেবার সহজলভ্যতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন উপশাখা চালুর মাধ্যমে আমরা আমাদের আর্থিক সেবার নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্রাহকদের প্রয়োজন অনুধাবন করা এবং এর ভিত্তিতে গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান তৈরির ওপর গুরুত্ব দিচ্ছি।

শক্তিশালী আর্থিক সক্ষমতার সঙ্গে নিজেদের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যক্তি, উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে চায় আইডিএলসি। একই সঙ্গে আরও বেশি মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status