ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা: সহযোগিতা করতে নিলামে নায়িকার নগ্ন ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 3:28 PM

করোনা: সহযোগিতা করতে নিলামে নায়িকার নগ্ন ছবি

করোনা: সহযোগিতা করতে নিলামে নায়িকার নগ্ন ছবি

জেনিফার অ্যানিস্টনকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বছর দুয়েক আগে ক্যামেরার সামনে শরীরের কারিশমা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলে তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন ও মহত্‍‌ এক উদ্দেশ্যে নগ্ন হয়েছেন এই হলিউড সুন্দরী।

কোভিড-১৯ তহবিলর অর্থ জোগাড়ে নিজের নগ্ন ছবি নিলামে তোলার সম্মতি দিয়েছেন পঞ্চাশ-ঊর্ধ্ব অভিনেত্রী।

ইনস্টাগ্রামে জেনিফার জানিয়েছেন, একটি সংগঠনের মাধ্যমে তার নগ্ন ছবি কয়েক দিনের মধ্যেই নিলামে উঠতে চলেছে। নিলামে যে অর্থ উঠবে, তা দিয়ে করোনা টেস্ট করবে সংগঠনটি।


জেনিফার জানিয়েছেন, সম্প্রতি নিলামে দেওয়া নগ্ন ছবিটি এখনকার নয়। প্রায় ২৫ বছর আগের। ১৯৯৫ সালে ফোটোগ্রাফার মার্ক সেলিগার তার নগ্ন সৌন্দর্য লেন্সবন্দি করে রেখেছিলেন।

দু-বছর আগে নেটফ্লিক্সের নতুন একটি ছবির শুটিং চলাকালীন দু-ঘণ্টার বিরতি নিয়েছিলেন। সেই ফাকে পুলের পাশে সান বাথ নিচ্ছিলেন। রোদস্নান শেষে নিজের বিকিনি জোড়া বদল করেতে গিয়েই বেধেছিল বিপত্তি। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

সেই সঙ্গে জোর গুঞ্জনও। অনেকেরই বক্তব্য, জেনিফার ইচ্ছে করে নিজের নগ্ন শরীর প্রদর্শন করেছেন। কেউ আবার অভিনেত্রীর ফিটনেসের প্রশংসা করেছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status