ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে ৯০ দিন ধরে ধর্ষণ করল বাবা, অন্তঃসত্ত্বা মেয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 3:35 PM

লকডাউনে ৯০ দিন ধরে ধর্ষণ করল বাবা, অন্তঃসত্ত্বা মেয়ে

লকডাউনে ৯০ দিন ধরে ধর্ষণ করল বাবা, অন্তঃসত্ত্বা মেয়ে

ভারতে মারণ ভাইরাস করোনার কারণে গত প্রায় ৯০ দিন ধরে চলছে লকডাউন। ঘরবন্দি ভারতের অধিকাংশ মানুষ। তার মধ্যেও অপরাধ কমছে না।

বিশেষত নারী ও শিশু নির্যাতন। আর এবার ঘরেই চলল অত্যাচার। ঘটনা তামিলনাড়ুর। ১৪ বছরের মেয়েকে গত তিন মাস ধরে লাগাতার ধর্ষণ করে বাবা। কিশোরী এখন গর্ভবতী।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মায়িলাদুথুরাই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। ৪০ বছরের অভিযুক্ত পেশায় ট্যাক্সি চালক। গত তিন মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করেছে।

দিন কয়েক আগে পেটে ব্যথা, বমি শুরু হয় কিশোরীর। পরে কিশোরী তার মাকে জানায়। মা সরকারি হাসপাতালে নিয়ে যান।


সেখানে চিকিত্‍সকরা পরীক্ষা করে জানান, মেয়েটি গর্ভবতী। এর পরই মায়ের কাছে সব কথা জানায় কিশোরী। বলে, গত তিন মাস ধরে অত্যাচার চালিয়েছে বাবা।

মেয়ের কাছে সব শুনে স্বামীর নামে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ, গর্ভবতী করে দেয়ার অভিযোগ দায়ের হয়েছে। এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

কিশোরীর এখন হাসপাতালে চিকিত্‍সা চলছে। ছাড়া পেলে শিশু কল্যাণ কমিটির হেফাজতে রাখা হবে তাকে।

নাগাপত্তিনামের শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, পরিবারের চাপে কিশোরী বয়ান বদল করতে পারে। তাই তাকে বাড়িতে পাঠানো হবে না। হোমে রেখেই পড়াশোনা করানো হবে তাকে।  সূত্র: আজকাল 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status