ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সিঙ্গাপুরে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 1:28 PM

সিঙ্গাপুরে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায়

সিঙ্গাপুরে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায়

সিঙ্গাপুরে মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দেশটিতে এই প্রথম ভার্চুয়ালি কোনও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালীন ভার্চুয়ালি এই রায় কার্যকর করা হয়েছে।

দণ্ডিত পুনিথান গেনসান (৩৭) মালয়েশিয়ার নাগরিক। ২০১১ সালে মাদকদ্রব্য চালানে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর আদলতে তার বিরুদ্ধে বিচারকাজ চলছিল। অনলাইনে তার বিরুদ্ধে সকল প্রমাণাদি পেশ করা হলে বিচারক তার ফাঁসির রায় দেন।
সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই মামলার বিচারকাজের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার কথা চিন্তা করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রায় শোনানো হয়েছে। সিঙ্গাপুরের ইতিহাসে এটি প্রথম ভার্চুয়াল রায় যেখানে দোষীর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
গেনসানের উকিল পিটার ফের্নান্দো জানান, তার মক্কেলকে জুম কলের মাধ্যমে মামলার রায় শোনানো হয়েছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো জুম ব্যবহার করে রায় শোনানোর প্রক্রিয়া নিয়ে তুমুল সমালোচনা করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ এশিয়া ভিশনের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, 'শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড খুবই নিষ্ঠুর ও অমানবিক। আর জুম ব্যবহার করে ভার্চুয়াল মৃত্যুদণ্ডের রায় দেওয়াটা আরও বেশি অমানবিক।'
সম্প্রতি নাইজেরিয়ার এক আদালতেও জুম ভিডিও কল ব্যবহার করে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status