ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আল্লাহর কাছে ক্ষমা চাই: সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 11:48 AM

আল্লাহর কাছে ক্ষমা চাই: সাকিব

আল্লাহর কাছে ক্ষমা চাই: সাকিব

পবিত্র শবে কদরের রাতে মুমিন বান্দারা ক্ষমাপ্রার্থনা ও শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন মহান রবের কাছে। লাইলাতুল কদরের এই রাতটি ফজিলতপূর্ণ ও বরকতময়। মহান এই রাতে আল্লাহ-তায়ালার কাছে ফরিয়াদ জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

করোনাভাইরাস ও অতি প্রবল ঘূর্ণিঝড় আম্বানের দুর্যোগময় মুহূর্তে ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের রাতে আল্লাহর দরবারে নিজেদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিতে ভক্ত-সমর্থকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সাকিব। পোস্টে তিনি লেখেন-

পবিত্র এই রাতটিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের সকল ভুলভ্রান্তির জন্য। করোনাভাইরাস মহামারির এই ক্রান্তিকালে সর্বশক্তিমানের কাছে ক্ষমাপ্রার্থনা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তাই পবিত্র এই রাতে আমরা পরম করুণাময়ের কাছে ক্ষমাপ্রার্থনা করি এবং সুন্দর একটি ভবিষ্যতের কামনা করি।

উল্লেখ্য, কয়েকদিন আগে সাকিবের ঘর আলো করে তার স্ত্রী শিশিরের কোলজুড়ে এসে তাদের দ্বিতীয় সন্তান। মেয়ের নাম রেখেছেন ইরাম হাসান। পুরো পরিবারমহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। নিজ নামে একটি ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়-দুস্থদের সাহায্য করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status