ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনায় মৃত্যুর পরও নিরাপদ নয় মরদেহ: আইসিএমআর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 10:44 AM

করোনায় মৃত্যুর পরও নিরাপদ নয় মরদেহ: আইসিএমআর

করোনায় মৃত্যুর পরও নিরাপদ নয় মরদেহ: আইসিএমআর

মৃতদেহকেও ছাড়ছে না করোনাভাইরাস (কোভিড-১৯)। গবেষণায় দেখা গেছে, যদিও মৃত্যুর পর সময়ের সঙ্গে মরদেহে করোনার ক্ষমতা কিছুটা হ্রাস পায়, তারপরও মরদেহ থেকে সম্পূর্ণ রূপে চলে যায় না। তাই মৃত্যু-পরবর্তীতে দেহকে অসংক্রমিত বলা যাবে না বলছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। এজন্য করোনায় মৃতদের ময়নাতদন্তের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

একটি মরদেহে কতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মঙ্গলবার এই তথ্য জানায় আইসিএমআর। পাশাপাশি করোনায় মৃত্যুর পর ময়নাতদন্তের বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছেন তারা।

তবে সেসব রোগীর ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট নেতিবাচক এসেছে, তাদের জন্যও একই নির্দেশনা মানতে বলা হচ্ছে ময়নাতদন্তের ক্ষেত্রে। এর কারণ হিসেবে আইসিএমআর কলছে, দেহে লক্ষণ দেখা দেয়ার কারণেই তাদের করোনা পরীক্ষা করা হয়েছিল। এজন্য তাদের রিপোর্ট নেতিবাচক আসলেও তাদের একেবারে করোনামুক্ত মৃতদেহ হিসেবে বিবেচনা করতে নারাজ আইসিএমআর।

তবে ময়নাতদন্তের ক্ষেত্রে মৃতদেহটিকে ৭০ শতাংশ হাইপোক্লোরাইটের অ্যালকোহল সলিউশন মাখিয়ে রেখে শরীর কাঁটাছেঁড়া করলে তা নিরাপদ কি-না, জানতে চাওয়া হয় সংগঠনটির কাছে। এর উত্তরে আইসিএমআর বলেছে, যেহেতু ভাইরাসটি মানবদেহের অভ্যন্তরীণ মিউকাস এবং ভিসেরাল অঙ্গ থেকে মুক্ত হয়ে বাতাসে অ্যারোসল হিসেবে সংক্রমিত হচ্ছে, তাই এক্ষেত্রে সাবধানতার বিকল্প নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status