ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনায় মৃত্যু নিয়ে তথ্য লুকোচ্ছে দিল্লি সরকার?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 10:42 AM

করোনায় মৃত্যু নিয়ে তথ্য লুকোচ্ছে দিল্লি সরকার?

করোনায় মৃত্যু নিয়ে তথ্য লুকোচ্ছে দিল্লি সরকার?

দিল্লির সরকারি হিসাব বলছে, এ পর্যন্ত সেখানে করোনায় মৃত্যু হয়েছে ১৬৮ জনের। তবে শ্মশান ও কবরস্থান থেকে থেকে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। তাদের হিসাব মতে, এখন পর্যন্ত দিল্লিতে বিশেষ নিয়ম মেনে শেষকৃত্য হয়েছে ৫০০-এরও বেশি। সরকারি তথ্য আর শ্মশান ও কবরস্থানের তথ্যের মধ্যে এ বিশাল ফারাক থাকার কারণে বিরোধীদের দাবি, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা লুকোচ্ছে সরকার।

করোনায় মৃতের সংখ্যা নিয়ে হেরফের থাকায় নড়েচড়ে বসেছে কেজরিওয়ালের সরকার ৷ এর কারণ খতিয়ে দেখতে বিশেষ রিপোর্ট চাওয়া হয়েছে সরকারের তরফ থেকে ৷

একটি ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, করোনায় প্রকৃত মৃতের তথ্য চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছেন দিল্লির স্বাস্থ্যসচিব পদ্মিনী সিঙ্গলা। চিঠিতে শ্মশান ঘাটে শেষকৃত্য ও কবরস্থানে দাফনের সঠিক তথ্য জানতে চেয়েছেন তিনি।

মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) তথ্যানুযায়ী, দিল্লির দুই শ্মশান ঘাট ও একটি কবরস্থানে ৫৮০-এর অধিক করোনায় মৃতদের শেষকৃত্য করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status