ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 8:57 PM

বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বিশ্বের অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের ঘাটতির খবরের মধ্যেই এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল(আইসিএন)।

বুধবার সংস্থাটি জানায়, এই রোগে এখন পর্যন্ত ২৬০ জন নার্সের মৃত্যু হয়েছে। কাজেই কর্মী ও রোগীদের মধ্যে ভাইরাসের বিস্তার রোধে সঠিক হিসাব রাখতে কর্তৃপক্ষের কাছেও অনুরোধ জানানো হয়েছে।- খবর রয়টার্সের

জেনেভাভিত্তিক সংস্থাটি মাসখানেক আগে জানিয়েছে, উহান থেকে ছড়িয়ে পড়া এই মহামারীতে ১০০ নার্স আক্রান্ত হয়ে মারা গেছেন।

আইসিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেন, স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজারে বেশি হবে। কিন্তু বিশ্বের সব দেশ থেকে তথ্য নিতে না পারায় সঠিক সংখ্যা মূল্যায়ন করা সম্ভব হয়নি।

৩০টি দেশের নার্সদের সংগঠন, সরকারি হিসাব ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে আক্রান্ত নার্সদের সংখ্যা ৯০ হাজার নির্ধারণ করা হয়েছে। ১৩০টি জাতীয় নার্স সংগঠনের প্রতিনিধিত্ব করছে আইসিএন। যাতে ২০ লাখ নিবন্ধিত নার্স রয়েছেন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৫ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্যাটোন বলেন, যদি স্বাস্থ্যকর্মীদের গড় আক্রান্তের সংখ্যা ছয় শতাংশ বলে আমরা ধরে নিই, তবে বৈশ্বিক সংখ্যা দুই লাখের বেশি হবে।

আইসিএন নির্বাহী বলেন, কেলেঙ্কারিটা হচ্ছে, সরকারগুলো পরিকল্পিতভাবে এই সংখ্যা সংগ্রহ করছে না। তারা চোখ বন্ধ করে রাখছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এতে আরও প্রাণহানি বাড়বে বলেও তিনি সতর্ক করে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status