ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুল–কলেজে ছুটি ৩০ মে পর্যন্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 9:28 PM

স্কুল–কলেজে ছুটি ৩০ মে পর্যন্ত

স্কুল–কলেজে ছুটি ৩০ মে পর্যন্ত

করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে আজ বুধবার আদেশ জারি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। পূর্বঘোষিত শিক্ষাপঞ্জিতে রমজান, ঈদসহ বিভিন্ন উপলক্ষে মাধ্যমিক স্কুলের ছুটি ৩০ মে পর্যন্ত নির্ধারণ করা আছে। আর এসব উপলক্ষের পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জিতে কলেজে ছুটি আছে আগামী ১৮ জুন পর্যন্ত। এখন দুই ধরনের প্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত করা হলো।

ছুটির আদেশে বলা হয়, ছুটির সময়ে নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‌‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণিপাঠ গ্রহণ করবে। আর কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status