ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৯৯ ফোন : বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 8:16 PM

৯৯৯ ফোন : বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

৯৯৯ ফোন : বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনা থেকে একটি ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় একজন ৯৯৯ ফোন করে জানায়, নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে ভাষাণচরের নিকটবর্তী বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনা স্থলে তাদের ‘আল নুর-২’ নামের জাহাজটির তলা দিয়ে পানি ঢুকে পড়ছে এবং জাহাজটি ডুবে যেতে শুরু করেছে। জাহাজে তারা ১১ জন নাবিক আছেন বলেও জানানো হয়।

কলার আরো জানান, তাঁরা জাহাজটি নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলেন যশোরের উদ্দেশে। কলার তাদের জীবন বাঁচানোর ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে বিষয়টি ভাষানচর পুলিশ ফাঁড়ি, চট্টগ্রাম নৌপুলিশ এবং কোস্ট গার্ডের হাতিয়া অঞ্চলকে জানায় এবং উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানানো হয়।

কিন্তু সাগরে উদ্ধার তৎপরতা চালানোর মতো নৌযান নৌপুলিশের ছিল না। সংবাদ পেয়ে হাতিয়া কোস্ট গার্ডের একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

পরে হাতিয়া কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আতিক ৯৯৯ কে ফোনে জানান, সাগর এবং নদী উত্তাল থাকায় তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু তাঁরা শেষ পর্যন্ত দুর্ঘটনাস্থলে পৌঁছে ১১ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু জাহাজটি নিমজ্জিত হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status