ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ট্রেলিয়ান নাগরিকরা দ্বিতীয় দফায় ফিরছেন ৯ মে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 5:39 PM

অস্ট্রেলিয়ান নাগরিকরা দ্বিতীয় দফায় ফিরছেন ৯ মে

অস্ট্রেলিয়ান নাগরিকরা দ্বিতীয় দফায় ফিরছেন ৯ মে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দ্বিতীয় দফায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন অস্ট্রেলিয়ান নাগরিকরা। বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশন তার নাগরিকদের ফিরিয়ে নিতে এই ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটটি ৭ মে পরিচালনার পরিকল্পনা থাকলেও সময় পরিবর্তন করে ৯ মে করা হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা ঢাকা থেকে মেলবোর্ন ফ্লাইটের সময় পরিবর্তন করেছি। ফ্লাইটটি এখন শনিবার (৯ মে) সকাল আটটায় ছেড়ে যাবে। এটি একই দিন রাত সাড়ে ৯টায় মেলবোর্নে অবতরণ করবে।

এতে আরও বলা হয়, ঢাকার বাইরের যাত্রীদের এ ফ্লাইটে ভ্রমণের জন্য এবং যারা টিকিট কেনেননি তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে অতিরিক্ত সময় দেবে। এ পরিবর্তন সম্পর্কে তাদের অবহিত করতে সমস্ত নিশ্চিত হওয়া যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিগগিরই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থা সম্পর্কিত একটি ‘ভ্রমণ সুবিধাপত্র’ ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।

বিবৃতিতে বলা হয়, আপনি ৬ এবং ৭ মে ই-মেইলের মাধ্যমে আপনার টিকিট পাবেন। টিকিট বিমানবন্দরে পাওয়া যাবে না। আপনি যদি টিকিট না কিনে থাকেন তবে দয়া করে বিমানবন্দরে আসবেন না।

এই ফ্লাইটে নিশ্চিত হওয়া যাত্রীদের শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার মধ্যে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে হবে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status