ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঐশীর এক ছবি নিয়ে তুলকালাম, নানা জনের নানান কথা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 5:18 PM

ঐশীর এক ছবি নিয়ে তুলকালাম, নানা জনের নানান কথা

ঐশীর এক ছবি নিয়ে তুলকালাম, নানা জনের নানান কথা

জান্নাতুল ফেরদৌস ঐশী; বাংলাদেশের একজন মডেল, অভিনেত্রী এবং সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৮ এর মুকুটধারী। তিনি ২০১৮ সালে চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান করে নেন।

চীনের সানায় মিস ওয়ার্ল্ড ২০১৮-এর ৬৮তম সংস্করণে, ষষ্ঠ গ্রুপে ঐশীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঐশী এই গ্রুপে হেড-টু-হেড চ্যালেঞ্জে মানুষের ভোটে ছয় প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন। তার দলের অন্য প্রতিযোগীরা ছিলেন চীন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডেনমার্ক, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের।

তবে চূড়ান্ত পর্বের হেড-টু-হেড চ্যালেঞ্জে তাকে তিন বিচারকের (স্টেফানি ডেল ভেল, মানুশি ছিল্লার, মেগান ইয়াং) সবাই বেঁচে নেন, এতে তিনি মিস নাইজেরিয়াকে হারান। এর ফলে ঐশী ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০ নিয়ে বাড়ি ফিরতে হয়।

সেই ঐশী আছেন বেশ। করোনার সময়টায় বাকিদের মতো ঘরেই কাটছে তার সময়। কখনো টিভি দেখা, গান শোনা আবার গল্প করা। মাঝে মধ্যে বইও পড়েন।

বুধবার (৬ মে) ইনস্টাগ্রামে নবজাতক কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন ঐশী। যার ক্যাপশনেও কিছু লেখেননি তিনি। তাতেই চমকে উঠলো সবাই। একজন বলছেন, ‘এটা কি আপনার বাচ্চা?’ আরেকজন, ‘বিয়ে করলেন কবে, শুনলাম না তো।’ রীতিমত তুলকালাম অবস্থা। তবে কী সবাইকে চমকে দেওয়ার জন্যই এই কাজটা করলেন ঐশী। নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনো রহস্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status