ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদ উন্মুক্ত করে দেয়ায় সরকারকে আহমদ শফিসহ শীর্ষ উলামাদের ধন্যবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 5:15 PM

মসজিদ উন্মুক্ত করে দেয়ায় সরকারকে আহমদ শফিসহ শীর্ষ উলামাদের ধন্যবাদ

মসজিদ উন্মুক্ত করে দেয়ায় সরকারকে আহমদ শফিসহ শীর্ষ উলামাদের ধন্যবাদ

রমজান মাসের ফজিলতের কথা বিবেচনায় নিয়ে সুস্থ ব্যক্তিদের জন্য দেশের সকল মসজিদ খুলে দেয়ার নির্দেশ জারি করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি ও দেশের শীর্ষ উলামায়ে কেরামরা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সরকার কর্তৃক আরোপিত শর্তসমূহ যথাযথভাবে পালন করে আজ থেকে মসজিদে পাঁচ ওয়াক্তের জামাত, জুমা, ও তারাবি আদায়ের পদক্ষেপ গ্রহণ এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাওবা ও ইসতেগফার করার উদাত্ত আহ্বান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status