ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেসবুক লাইভ ভিডিও দেখতে টাকা লাগবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 4:07 PM

ফেসবুক লাইভ ভিডিও দেখতে টাকা লাগবে

ফেসবুক লাইভ ভিডিও দেখতে টাকা লাগবে

যারা ফেসবুকে লাইভ ভিডিও করেন তারা নতুন এই ফিচারের সাহায্যে লাইভ ব্রডকাস্ট শুরু করার আগে ঠিক করতে পারবেন যে, দর্শকরা এই ভিডিও বিনামূল্যে দেখতে পাবে নাকি টাকা দিয়ে দেখতে হবে। পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির সময়ে এটি চালু করা হচ্ছে। আরটিভির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

লাইভ স্ট্রিম কীভাবে মনিটাইজ করা হবে এবং কবে থেকে লাইভ স্ট্রিমিং ফিচারের জন্য টাকা দিতে হবে সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানায়নি ফেসবুক।

সামাজিক মাধ্যমটি জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে সহজেই ফেসবুক লাইভে ভিডিও দেখতে পারে সে জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে কোনও ব্যবহারকারীর যদি ডেটা সীমিত থাকে কিংবা ইন্টারনেটের স্পিড কম থাকে তাহলে তিনি চাইলে শুধু অডিও সম্প্রচারও শুনতে পারবেন।

আর কারও যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তার কোনও কারণ নেই। অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে লাইভ ভিডিও দেখতে পাবেন।

এছাড়াও ফেসবুক ইভেন্ট ক্রিয়েটরদের জন্য ‘অনলাইন ওনলি’ নামের একটি ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজার রাখার অংশ হিসেবে অনলাইন ভিত্তিক বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status