ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনা কেড়ে নিল এক পরিবারের সবার প্রাণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 4:37 PM

করোনা কেড়ে নিল এক পরিবারের সবার প্রাণ

করোনা কেড়ে নিল এক পরিবারের সবার প্রাণ

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পরিবারের সবাই মারা গেছেন। প্রথমে ওই পরিবারের এক তরুণ আক্রান্ত হন, পরে একে একে মা-বাবাও। অতপর সবাই চলে গেলেন না ফেরার দেশে।

নিউইয়র্ক পোস্ট জানায়, মারিও মেয়রগা জুনিয়র মিয়ামির সিনাই সেবামূলক সংস্থায় কাজ করতেন, যারা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে ছিল। মার্চের মাঝামাঝি তিনি করোনায় আক্রান্ত হন। এক সপ্তাহের পর তার বাবা-মাও আক্রান্ত হন কভিড-১৯ রোগে।

মারিও জুনিয়রের বাবা ৭২ বছর বয়সী মারিও মেয়রগা মারা যান ১০ এপ্রিল। আর এর ৯ দিন পর মারা যান ৭২ বছর বয়সী মা এসপেরাঞ্জা মেয়রগা। গত রোববার মারা যান মারিও জুনিয়রও।

৮০ এর দশকে নিকারাগুয়া থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে আসে। মারিও সিনিয়র একটি শেষকৃত্য সেবার সঙ্গে কাজ করেছিলেন দীর্ঘদিন। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা প্রায় ৬৫ হাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status