ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আজ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আস্ফান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 11:57 AM

আজ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আস্ফান

আজ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আস্ফান

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে তাণ্ডব চালাতে শুরু করেছে। আজ শনিবার এটি সক্রিয় হয়ে মিয়ানমারের উপকূলে আঘাত হানতে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া অধিদফতর।

বৈশ্বিক আবহাওয়া বিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে এ আভাস দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ঘূর্ণিঝড় আম্ফান বিষয়ক বিশেষ বুলেটিনে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছের স্থানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে মিয়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার–চট্টগ্রাম উপকূলের দিকে আঘাত হানতে পারে এটি।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৫ থেকে ৭ মে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানি থাকতে পারে। দেশের অন্যান্য স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে, শনিবার সকাল থেকেই অন্ধকার করে রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি হতে দেখা গেছে। আগামী কয়েকদিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status