ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
করোনার উপসর্গ নিয়ে সিলেটে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 10:27 AM

করোনার উপসর্গ নিয়ে সিলেটে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সিলেটে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

ইমন নামের নারায়ণগঞ্জ ফেরত ওই পুলিশ সদস্য শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, সম্প্রতি তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর দেখা দেওয়ায় তাকে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুরে পাঠানো হয়। সেখানে কিছু দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্য করোনা ছিল বলা যাবে না। ঢাকায় তার করোনা পরীক্ষা হয়েছিল। সেখানে করোনাভাইরাস ধরা পড়েনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status