ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মদ নিয়ে এবার কাড়াকাড়ি, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 2:45 PM

মদ নিয়ে এবার কাড়াকাড়ি, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলোর

মদ নিয়ে এবার কাড়াকাড়ি, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলোর

লকডাউনে মদের দোকান খোলা কিংবা হোম ডেলিভারি নিয়ে ভারতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোর কাজিয়া তুঙ্গে।  মোদি সরকারের কড়া নির্দেশে রাজ্যগুলিতে অফ এবং অন শপ বন্ধ।  পশ্চিমবঙ্গসহ বেশ কিছু সরকার হোম ডেলিভারির  পক্ষে হলেও কেন্দ্র এ ব্যাপারে কঠিন।  বিশাল পরিমাণে আবগারি রাজস্ব হারাচ্ছে রাজ্য গুলি।  ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় দৈনিক সাতশো কোটি টাকা।

রাজ্যগুলো তাই চাপ বাড়াচ্ছে কেন্দ্রের ওপর মদ চালু করার জন্যে। পাঞ্জাব এর  মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিনদের সিং স্পষ্ট ভাষায় জানিয়েছেন,  মদ যেহেতু করোনা সৃষ্টি করেনা তাই রাজ্যগুলোর স্বার্থে এখনই  মদ চালু করা হোক।  লকডাউনে তিনি মদের হোম সার্ভিস এবং অফ শপ এ রেশন করে মদ বিক্রির পক্ষে।  তবে,  পানশালা গুলো খুলুক তা চান না তিনিও।  অন্য বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও  একই অভিমত পোষণ করেন।  কারণ সব রাজ্যই  মদ থেকে সব থেকে বেশি শুল্ক আদায় করে।  দেশের টিটোটালার প্রধানমন্ত্রী অবশ্য এখনো নারাজ।  তাই,  বিপিন বাবুর কারণ সুধা যে কবে ভক্তদের  হাতে পৌছাবে,  তা এখনো অনিশ্চিত।। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status