ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কাতার প্রবাসীদের প্রতি বাংলাদেশ দূতাবাসের আহ্বান
কাতার প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 12:12 AM

কাতার প্রবাসীদের প্রতি বাংলাদেশ দূতাবাসের আহ্বান

কাতার প্রবাসীদের প্রতি বাংলাদেশ দূতাবাসের আহ্বান

মরনব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে কাতার সরকারের ঘোষণা দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাসা থেকে বের না হওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। গত সোমবার বাংলাদেশ দূতাবাস কার্যালয় থেকে দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান টেলিযোগাযোগের মাধ্যমে কাতারে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য জানান।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, এক দুঃসময় সময় অতিক্রম করছে বিশ্ব। এই সময়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে করোনা ভাইরাস প্রতিরোধে কাতারের জনগণ ও প্রবাসী কর্মীদের কথা চিন্তা করে সময় উপযোগী সিদ্ধান্তের ফলে করোনা ভাইরাস দেশটিতে নিয়ন্ত্রণে রয়েছে। তাই কাতারের জনগণের পাশাপাশি বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে। এমতাবস্থায়, কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি কাতার সরকারের আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। সম্প্রতি কিউডিএসবিজি শ্রমিক ক্যাম্প পরিদর্শন শেষে  তিনি জানান, প্রবাসী শ্রমিক যারা বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন, তারা যেন দেশটির এই মহামারী সময়কালিন কোন প্রকার হট্টগোল না করে শান্ত থাকেন এছাড়া একে অন্যের প্রতি স্বধ আচার-আচরণ করেন। তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।

কাতারি নাগরিক ছাড়াও পাশাপাশি বৈধ ও অবৈধ নাগরিকদের করোনা ভাইরাসের চিকিৎসা বিনামূল্যে করায় কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি'র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউন্সিলর। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাসীদের জন্য বিশেষ সহায়তার পাশাপাশি প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দিতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

প্রবাসী শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী প্রায় সবাই কর্মহীন অবস্থায় বাসায় রয়েছেন। আবার অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। তাই যে কোনো জরুরী সেবা পেতে দূতাবাসের হট নম্বর (৩৩৬৬ ২০০০) এবং স্বাস্থ্যসেবা পেতে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া  হামাদ মেডিকেল কর্পোরেশন এর হট নম্বরে (১৬০০) কল করতে বলা হয়েছে।
এদিকে, কাতারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। দেশটিতে মোট আক্রান্ত ১১৯২১ জন। এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ১০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১৩৪ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status