ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিলামে তোলা হচ্ছে হুমায়ুন ফরিদীর শেষ চশমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 10:27 PM

নিলামে তোলা হচ্ছে হুমায়ুন ফরিদীর শেষ চশমা

নিলামে তোলা হচ্ছে হুমায়ুন ফরিদীর শেষ চশমা

বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশেও এ মিছিল লম্বা হচ্ছে দিনে দিনে। ছোঁয়াচে এ রোগের বিস্তার ঠেকাতে হলে সামাজিক দূরত্বের বিকল্প নেই। দেশের বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। তাঁদের সহায়তায় এগিয়ে আসছেন তারকারা।

করোনাকালীন এই সংকট মোকাবিলায় গায়ক তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’-এর মাস্টার ক্যাসেট ও ‘ঈর্ষা’ গান লেখার কাগজটি নিলামে উঠেছে, বিক্রি হয়েছে সাড়ে সাত লাখ টাকায়। এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে,  যা দিয়ে অসহায়দের সহায়তা করবে বেসরকারি সংস্থা ব্র্যাক।

এরই ধারাবাহিকতায় করোনার কারণে অসহায় হয়ে পড়া হতদরিদ্রদের সহায়তায় অর্থ সংগ্রহে এবার নিলামে তোলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর ব্যবহৃত শেষ চশমাটি। ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেজ থেকে পরিচালিত হবে এই নিলাম। শিগগিরই নিলামের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এর আয়োজকেরা।

এর আগে ‘অকশন ফর অ্যাকশন’ পেজের মাধ্যমে নিলামে তোলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গত বিশ্বকাপ মাতানো ব্যাটটি। সেটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। যা সাকিব আল হাসান ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

দেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায়ই ছিল তাঁর সাবলীল বিচরণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি নাট্যাচার্য সেলিম আল দীনের সাহচর্যে আসেন। সেলিম আল দীনের ‘শকুন্তলা’ নাটকের ‘তক্ষক’ চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ১৯৮২ সালে তিনি ‘নীল নকশার সন্ধানে’ নাটকে অভিনয় করেন। এটি ছিল তাঁর প্রথম টেলিভিশন নাটক।

এরপর একে একে অভিনয় করেছেন ‘ভাঙনের শব্দ শোনা যায়’, ‘সংশপ্তক’, ‘দুই ভাই’, ‘শীতের পাখি’ এবং ‘কোথাও কেউ নেই’-এর মতো দর্শকপ্রিয় নাটকে। ‘হুলিয়া’, ‘জয়যাত্রা’, ‘শ্যামলছায়া’, ‘একাত্তরের যিশু’, ‘আনন্দ অশ্রু’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে এ কিংবদন্তি অভিনেতা মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status