ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু , বাঁশখালীতে ধর্ষণের শিকার কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 9:08 PM

এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু , বাঁশখালীতে ধর্ষণের শিকার কিশোরী

এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু , বাঁশখালীতে ধর্ষণের শিকার কিশোরী

জেলার বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের শাহেদা বেগম (৩৫) এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

অপরদিকে বাড়ি থেকে বাবা-মার সাথে অভিমান করে বের হয়ে অন্য ইউনিয়নে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী ।

জানা যায়, বিগত ১২ বছর আগে গন্ডামারা ইউনিয়নের আবুল হোসেনের কন্যা শাহেদা বেগমের সাথে একই এলাকার মোহাম্মদ ইউনুছের সাথে বিয়ে হয় । তাদের সংসারে ২ ছেলে ১ কন্যা রয়েছে ।

এদিকে ইউনুছের বড় ভাইয়ের বিধবা স্ত্রীর সাথে পরকিয়া রয়েছে এ অভিযোগে স্বামী- স্ত্রী প্রায় সময় ঝড়গা বিবাদ হলে স্থানীয়ভাবে সালিশী বিচারের মাধ্যমে তা সমাধা করা হয়।

পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সকালে গন্ডামারা ইউনিয়ের বড়ঘোনা গ্রামে শারিরিক নির্যাতন করে শাহেদাকে ধান ক্ষেতে ফেলে রয়েছে খবরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তার মৃত্যু নিশ্চিত করে ডাক্তার। ঘটনার পর থেকে স্বামী মোহাম্মদ ইউনুছ পলাতক রয়েছেন।

নিহতের ভাই রফিকুল আলম জানান, বড় ভাইয়ের বিধবা স্ত্রীর সাথে অবৈধ সর্ম্পকের বিষয় নিয়ে বিগত ৫-৬ বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আমার বোনকে নির্যাতনের বিষয়ে বেশ কয়েকবার স্থানীয় শালিস বিচার হয়েছে। কিন্তু তবুও আমার বোনের উপর শারীরিক নির্যাতন অভ্যাহত ছিলো।

অপরদিকে পুর্ব বড়ঘোনা এলাকার এক কিশোরী অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বৈঁলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়া এসে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করলে এ ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারনি।

ঘটনাটি সংঘটিত হয় সোমবার গভীর রাতে। জানা যায় বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা এলাকার সৈয়দ কাসেম এর কিশোরী কন্যা রিফা (১৮) সোমবার বাড়ি থেকে বাবা-মার সাথে ঝগড়া করে বেরিয়ে পড়ে। পরে সে বৈঁলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় রাশেদা বেগম নামে এক মহিলার বাড়িতে আশ্রয় নেয়।

সেখানে স্থানীয় তালেব, মুজিবসহ অন্য আরেকজন এসে কিশোরীকে বাড়িকে পৌঁছে দেওয়ার কথা বলে জইত্যা পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার শোর চিৎকারে স্থানীয় জনতার খবরে বাঁশখালী থানা পুলিশ মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

বুধবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে থানা সুত্রে জানা যায় । এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে অপরদিকে ধর্ষিতাকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিমটিমকে উদ্ধার করে , ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলবে ডাক্তারি পর করা হবে এবং ভিকটিমের পিতা বাদী হয়ে মঙ্গলবার ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়েল করা হবে তিনি জানান ।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status