ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রিয় অ্যালবাম নিলামে তুললেন তাহসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 12:30 PM

প্রিয় অ্যালবাম নিলামে তুললেন তাহসান

প্রিয় অ্যালবাম নিলামে তুললেন তাহসান

দেশের করোনা পরিস্হিতিতে অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় অ্যালবাম নিলামে তুলছেন জনপ্রিয় গায়ক তাহসান। এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান গায়ক নিজেই।

আজ সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজ থেকে নিলাম শুরু হবে। সবচেয়ে বেশি বিডকারীই হবেন তাহসানের সেই অমূল্য জিনিসের মালিক।

তিনি পাবেন তাহসানের ‘কথোপকথন’ অ্যালবামের অরিজিনাল মাস্টার ডিএটি, ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা দিয়ে দিবেন। শুধু তাই নয় তার বাসায় বসে পছন্দের গানগুলো পিয়ানোতে শোনাতে চান দেশের এই জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী।

এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, আমার ভক্তদের কাছে অমূল্য এমন কি আমি নিলামে দিতে পারি ভাবছিলাম।

এর আগে দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন। যা দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ২০ লাখ টাকা দামে নিলামে বিক্রি হয়।

২০১৬ সালে ফুসফুস ক্যানসারে আক্রান্ত লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় নিজের অটোগ্রাফ দেওয়া দুটি টি-শার্ট নিলামে তুলেছিলেন তাহসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status