ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সুস্থ হলেও পরবর্তী ৫ বছর সমস্যা হতে পারে করোনা রোগীর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:03 AM

সুস্থ হলেও পরবর্তী ৫ বছর সমস্যা হতে পারে করোনা রোগীর!

সুস্থ হলেও পরবর্তী ৫ বছর সমস্যা হতে পারে করোনা রোগীর!

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো দেশগুলো।

বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি। এতে এখন পর্যন্ত (মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত) বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৬৪ হাজার ৮ শতাধিক মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার শতাধিক মানুষের।
এখন পর্যন্ত এই ভাইরাসের কবল থেকে সুস্থ হয়েছে ৯ লাখ ২২ হাজার ৫৮০ জন। তবে যারা সুস্থ হয়েছেন তাদের অনেকেরই দীর্ঘমেয়াদি বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

যদিও দীর্ঘমেয়াদি উপাত্ত না থাকায় এ ব্যাপারে নিশ্চিতভাবে বলা কঠিন। তবে বিশেষজ্ঞরা অন্যান্য রোগের চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলছেন, শ্বাসতন্ত্রের রোগের ফলে ফুসফুসের ক্ষতি হতে পারে।

কার্ডিফ ও ভেইল বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট পল টোজ বলেছেন, আমাদের হাতে এমন উপাত্ত আছে যা থেকে বলা যায়, এ ধরণের রোগীর হয়তো পরবর্তী পাঁচ বছর ধরে শারীরিক-মানসিক সমস্যা হতে পারে।

এমন সম্ভাবনা আছে যে মৃদু উপসর্গ দেখা দেওয়া রোগীদেরও অবসন্নতার মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা হতে পারে। সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status