ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
রাস্তা নিয়ে সংঘর্ষ: প্রাণ গেল ২ মাসের শিশুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2020, 11:09 PM

রাস্তা নিয়ে সংঘর্ষ: প্রাণ গেল ২ মাসের শিশুর

রাস্তা নিয়ে সংঘর্ষ: প্রাণ গেল ২ মাসের শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ফারিয়া নামের ২ মাস বয়সী এক শিশুর। সোমবার বিকেলে নাসিরনগর উপজেলার গোকর্ন ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ফারিয়া গোকর্ন ইউনিয়নের কবির মিয়া ও জোস্না বেগমের সন্তান। নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, বিয়ের পর থেকেই জোস্না বেগম তার বাবার বাড়িতে বাস করে আসছিল। কিছুদিন আগে তিনি বাড়ি করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জমি কেনেন।

তার জমির পাশেই জমি কেনেন জসিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি। দুই জমিতে চলাচলের রাস্তা নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার বিকেলে জসিম ও জোস্নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে জোস্নার ওপর হামলা করে।

এসময় জোস্না প্রাণ বাঁচাতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। জসিম লোকজন নিয়ে সেখানে গিয়ে হামলা করে। এই সময় জোস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়ার মাথায় আঘাত লাগে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। ওসি আরও জানান, এই ঘটনায় থানায় মামলার দায়ের করার চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status