ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ১ হাজার পিপিই দিলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 April, 2020, 10:53 PM

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ১ হাজার পিপিই দিলেন

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ১ হাজার পিপিই দিলেন

বলিউডের জনপ্রিয় নায়ক শাহরুখ খান, অক্ষয় কুমার ও সালমান শাহের পর এবার করোনা পরিস্থিতিতে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন বিদ্যা বালান। এই বলিউড সেনসেশন স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ১ হাজার পিপিই দিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যা বালান নিজেই।

ভিডিওটিতে বিদ্যা বলেন, করোনাভাইরাস থেকে আমাদের বাঁচানোর জন্য নিজেদের জীবন বাজি রেখে সৈনিকদের মতো কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আর এই সৈনিকদের সুরক্ষার জন্য প্রয়োজন পিপিই। আমি ব্যক্তিগতভাবে ১ হাজার পিপিই দিচ্ছি। সেই সঙ্গে আরও এক হাজার পিপিই কেনার জন্য আপনাদের থেকে অনুদান সংগ্রহ করছি। আপনারা যারা এই অনুদানে অংশ নেবেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পাঠানো হবে। যা সবসময় আপনাদের সঙ্গে থাকবে।

নিজের শেয়ার করা ভিডিওর নিচে একটি লিঙ্ক শেয়ার করেছেন বিদ্যা বালান। যেখানে গিয়ে যে কেউ চাইলে পিপিই কেনার জন্য অনুদান দিতে পারবে।

বিদ্যার এই প্রয়াস প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভারতেও বহু মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১,৯৯০ জন আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড এটাই। এর ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছল ২৬,৪৯৬-এ। মারা গেছেন ৮২৪জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status