ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বান্দরবানের থানচি বাজার আগুনে পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2020, 5:02 PM

বান্দরবানের থানচি বাজার আগুনে পুড়ে ছাই

বান্দরবানের থানচি বাজার আগুনে পুড়ে ছাই

বান্দরবান জেলার থানচি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকে আকস্মিক আগুন লেগে উপজেলার থানচি বাজার সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।

স্থানীয় জনসাধারণ ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম উদ্দিন টেলিফোনে জানায়, বাজারের  ১৮৭টি দোকানের মধ্যে ১৮৪ টি দোকান পুড়ে যায় ।এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা হতে পারে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, থানচি উপজেলা শহরে কোনো ফায়ার সার্ভিস না থাকায় জনসাধারণ আগুন নেভাতে ব্যর্থ হন। এছাড়া ভোরে ব্যবসায়ীরা ঘুমে থাকায় কোনো মালপত্র বের করতে পারেননি।

আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা না গেলেও চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status