ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মুসলিমদের কাছে ক্ষমা চাইল দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 April, 2020, 5:04 PM

মুসলিমদের কাছে ক্ষমা চাইল দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী

মুসলিমদের কাছে ক্ষমা চাইল দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী

বিশ্বের বিভিন্ন স্থানের মতো দক্ষিণ আফ্রিকায়ও মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু তা অমান্য করে একটি মসজিদে জামাতে নামাজ আদায় করছিলেন কিছু মুসলিম। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কিছু মুসল্লিকে।

গ্রেপ্তার অভিযানের সময় একজন পুলিশ কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর মুসলিমদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ বাহিনী। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, শনিবার মপুমালাঙ্গা প্রদেশে এই ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে ২৪ মুসল্লিকে।

ওই সময় একজন পুলিশ কর্মকর্তা মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কিছু মন্তব্য করেন।  এরপর পুলিশ বাহিনীর ব্রিগেডিয়ার বিষ্ণু নাইডু এক বিবৃতিতে বলেছেন, মহানবী (স.)কে নিয়ে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, কেউ একজন এমন কথা উচ্চারণ করতে পারে, এটা অগ্রহণযোগ্য। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status