ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় মিয়ানমারে আরও ২ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 3:06 PM

করোনায় মিয়ানমারে আরও ২ জনের মৃত্যু

করোনায় মিয়ানমারে আরও ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারে আরও দু'জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ৬৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

অপরদিকে দেশটিতে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি শ্বাসকষ্টে মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৩১ মার্চ মিয়ানমারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত সেখানে মোট ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সারাবিশ্বে দাপট দেখিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। সেই তুলনায় মিয়ানমারে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status