ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কবে কাটবে করোনার মেঘ? জেনে নিন কি জানাচ্ছে জ্যোতিশ তত্ব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 1:55 PM

কবে কাটবে করোনার মেঘ? জেনে নিন কি জানাচ্ছে জ্যোতিশ তত্ব

কবে কাটবে করোনার মেঘ? জেনে নিন কি জানাচ্ছে জ্যোতিশ তত্ব

করোনা আতঙ্ক সঙ্গে লকডাউন। জোড়া ফলায় ত্রস্ত বিশ্ববাসী। কবে বিশ্বের আকাশ থেকে কাটবে করোনার কালো মেঘ ? জ্যোতির্বিদরা ইতিমধ্যেই নানা তত্ব দিয়েছেন। এবার সঙ্খ্যাতত্ব দিয়ে করোনা কবে সরতে পারে সেই সম্ভাবনার কথা জানালেন কলকাতার সেই প্রীতম দাস। কোন প্রীতম? যে সহজেই খেলা থেকে রাজনীতির ভবিষ্যৎ বলে চমকে দিয়েছিল অনেককেই। অগ্রীম বলে দেয়ায় বিপদেও পড়তে হয়েছে তাঁকে কিন্তু অঙ্ক কষে ভবিষ্যৎ বলে দেওয়ার কাজ বন্ধ করেনি সে।


‘আসাম্পশন ল’, ‘ভেরিফিকেশন ল’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন ল’ এই তিনটে সূত্রের মাধ্যমে সাধারণত প্রেডিকশন করে থাকেন প্রীতম। এই নিয়মগুলি প্রিতমের নিজস্ব উদ্ভূত ও এর নাম সে নিজেই রেখেছে। এছাড়াও এই ব্যাপারে সে নিউমেরলজি কিছুটা সাহায্য নিয়েছে বলে জানিয়েছে। করোনা নিয়ে কি বলছে প্রীতমের সংখ্যাতত্ব?


প্রীতম জানিয়েছেন , ‘এপ্রিল মাসের মধ্যবর্তী সময় থেকে জুন মাসের মধ্যে আকস্মিক কোন সুখবর আসতে পারে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এটাকে রোখার জন্য অন্তত ঠেকনা দেওয়ার জন্য কোনও দেশের কাছে বা কারও কাছে যা হোক কিছু একটা ফর্মুলেশন থাকলেও থাকতে পারে। এমনটা সংকেত আমি পাচ্ছি আমার অঙ্ক থেকে।


কবে কাটবে করোনার মেঘ? জেনে নিন কি জানাচ্ছে জ্যোতিশ তত্ব

কবে কাটবে করোনার মেঘ? জেনে নিন কি জানাচ্ছে জ্যোতিশ তত্ব

তবে প্রীতম এটাও বলছেন, ‘যেহেতু এটা একটা প্রেডিকশন একটা প্রগ্নোসিস মেথড তাই এটার ব্যাপারে জোর দিয়ে আমি কিছু বলব না। দ্বিতীয় কথা প্রেডিকশন শুধুমাত্র একটা সম্ভাবনাকে সূচিত করে। এটা কোনও ইউনিভার্সাল ট্রুথ নয়। আমি কথাটা এই কারণেই বললাম , কারণ অতীতে অকারনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।’


২০১৮ ফুটবল বিশ্বকাপে প্রথম জনসমক্ষে এসে প্রেডিকসন করছিল এই তরুন। স্পেনের ম্যাচ ড্র হবে আগেই বলেই দিয়েছিল সে। হয়েওছিল তাই। এর আগে ভারত পাক চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান জিতবে বলে বিপদে পড়ে গিয়েছিল। আবার এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের হার হবে প্রেডিকশন মিলিয়ে দিয়ে  ক্রিকেট ভক্তদের রোষে পড়েছিল। তবে সে স্পষ্ট জানিয়েছে এটাকে কেরিয়ার হিসাবে নেওয়ার ইচ্ছা নেই। বায়োটেকলজির ছাত্রের ইচ্ছা গবেষণার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status