ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ইরানে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 1:54 PM

ইরানে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

ইরানে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

মধ্যপ্রাচ্যে করোনার সবথেকে ভয়াবহ আঘাতের শিকার হয়েছে ইরান। চীনের বাইরে করোনা বিস্তারের প্রথম উপকেন্দ্র হয়ে উঠেছিল দেশটি। তবে অবশেষে সেখানে কমতে শুরু করেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ইরানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,০৮৯ জন। যা পূর্বের দিনের ২,২৭৪ জন থেকে কম। এরফলে দেশটিতে টানা ৮ম দিনের মত করোনায় আক্রান্ত বৃদ্ধির সংখ্যা নিন্মমুখি থাকলো।

গত মাসের শেষ তারিখে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হন ৩,১১০ জন। এরপর থেকে টানা ৮ দিন আক্রান্তের হার কমেছে। আক্রান্তের পাশাপাশি গত ৪দিন ধরে ইরানে মৃত্যুর হারও কমেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে মারা গেছেন ১৩৩ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ১৩৬ জন। এর আগের দুদিন মারা যান যথাক্রমে ১৫৮ ও ১৫১ জন।
উল্লেখ্য, ইরানে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৬৩ হাজার জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৩,৮৭২ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ২৭,০৩৯ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status