ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনার কারণে বিশ্বে কনডমের ঘাটতি বাড়ছ।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 1:11 PM

করোনার কারণে বিশ্বে কনডমের ঘাটতি বাড়ছ।

করোনার কারণে বিশ্বে কনডমের ঘাটতি বাড়ছ।

করোনাভাইরাস মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার কারণে কনডম তৈরি প্রতিষ্ঠান বন্ধসহ সরবরাহ থমকে আছে। বিশ্বের সবচেয়ে বেশি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এবং জাতিসংঘ শঙ্কা প্রকাশ করেছে, ভবিষ্যতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর আকাল দেখা দেবে।

বিশ্বের দু'শ নয়টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ এখন গুহবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন দেশেই সরকারি নির্দেশে দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদিও ওষুধের ফার্মেসী খোলা রাখার কথা বলা হয়েছে, তবে অত্যন্ত প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।

কনডমের কাঁচামাল সবচেয়ে বেশি রপ্তানি করে মালয়েশিয়া। গত মাস থেকেই করোনার কারণে সেই দেশে লকডাউন ঘোষণা করা হয়। গত মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আগের তুলনায় কেবল কারেক্স নামক কনডম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ২০০ মিলিয়ন কনডম কম বাজারজাত করছে।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ থাকায় রপ্তানি করতে পারছে না। একইভাবে বিভিন্ন দেশ থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানচ্রেতে অসুবিধা হচ্ছে করোনার কারণে। এমনকি দেশের মধ্যেও এগুলো ছড়িয়ে দিতে সমস্যা হচ্ছে পরিবহণে অসুবিধার কারণে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status