ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় নিউইয়র্কে মৃত্যুর রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 11:23 AM

করোনায় নিউইয়র্কে মৃত্যুর রেকর্ড

করোনায় নিউইয়র্কে মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য। মঙ্গলবার গভর্নর অ্যান্ড্রু কিউমো এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত তিন দিনে গড়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। এক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছে গেছে রাজ্যটি।

কিন্তু মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে সেখানে। মঙ্গলবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৮৯ জনে। আগের দিনে যেটা ছিল চার হাজার ৭৫৪ জন। সোমবার একদিনে রাজ্যটিতে ৭৩১ জনের মৃত্যু হয়েছে।-খবর গার্ডিয়ানের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে সংখ্যা নিয়মিত প্রকাশ করছেন, তাতে যুক্তরাষ্ট্রে এক দিনেই ১৮৫৮ জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক শহরে ২৪ ঘণ্টায় আটশর বেশি মানুষের প্রাণ গেছে।

গত ১৪ মার্চ নিউইয়র্ক রাজ্যে কোভিড-১৯ এ প্রথম মৃত্যুর পর একদিনে এত মানুষের মৃত্যু আর ঘটেনি।

শুধু নিউইয়র্ক শহরে মৃত্যুর সংখ্যাও এখন পুরো চীনকে ছাড়িয়েছে। নভেল করোনাভাইরাসের উৎস ভূমি চীনে মৃতের সংখ্যা এখনও সাড়ে ৩ হাজারের নিচে রয়েছে।

চার মাস আগে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়।

তবে এখন চীনে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে; সোমবার দেশটির মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে কারও মৃত্যু হয়নি এবং স্থানীয়ভাবে কেউ আক্রান্তও হয়নি বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের যে কোনো রাজ্যের তুলনায় নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত এক লাখ ৩৮ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status