ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে ছেড়ে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন ফেরদৌস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 6:47 PM

স্ত্রীকে ছেড়ে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন ফেরদৌস

স্ত্রীকে ছেড়ে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন ফেরদৌস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও বৈমানিক তানিয়া এক যুগেরও বেশি সময় ধরে একই ছাদের নিচে বসবাস করছেন। ২০০৪ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘরজুড়ে এখন ছোটাছুটি করে দুই মেয়ে নুযহাত ও নামিরা।

সারা বছর দুজনেই ব্যস্ত থাকেন। কাজের বাইরে যতটুকু সময় পান এই দম্পতি সন্তানদের সঙ্গে কাটান। কিন্তু কিছু দিন একই শহরের দুই এলাকায় থাকছেন তারা। আর এই আলাদা থাকার কারণ করোনাভাইরাস। তাহলে কি তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত? তেমন কিছুই নয়।

গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফিরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। অন্যদিকে সন্তানদের নিয়ে ফেরদৌস বনানীর বাসায় অবস্থান করছেন বলে জানান এই নায়ক।

এ বিষয়ে ফেরদৌস বলেন, আমার স্ত্রী গত সপ্তাহে থেকে কোয়ারেন্টাইনে আছে। এদিকে বাচ্চাদের নিয়ে আমি বাসায় আছি। ভিডিও কলে বাচ্চাদের সঙ্গে কথা বলে। কঠিন এই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। আমরা দুজন আলাদা থাকছি, এটা শুধু কি আমাদের জন্য? আমি মনে করি, এটা সবার জন্য আমাদের ত্যাগ।

তিনি আরো বলেন, করোনা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। একজন থেকে পুরো এলাকায় ছড়াতে পারে। সবার এখন ঘরে থেকে সচেতন হওয়া উচিত। আমরাও সেটি করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status