ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
করোনায় ‘মিস ইংল্যান্ড’ হয়ে গেলেন চিকিৎসক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 3:41 PM

করোনায় ‘মিস ইংল্যান্ড’ হয়ে গেলেন চিকিৎসক

করোনায় ‘মিস ইংল্যান্ড’ হয়ে গেলেন চিকিৎসক

করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে দাঁড়িয়েই দশের স্বার্থে করোনা মোকাবিলায় ফের চিকিৎসকের দায়িত্বে ফিরলেন ‘মিস ইংল্যান্ড ২০১৯’ ভাষা মুখোপাধ্যায়।

ভারতীয় বংশোদ্ভূত ভাষা আদতে বাঙালি। গতবছর মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে মাত্র ২৪ বছর বয়সেই এই বঙ্গতনয়া চিকিৎসা পেশা থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু এই সংকটজনক পরিস্থিতিতে মানবতার খাতিরে নিজের কর্তব্যকে ভুলে যাননি। তাই তড়িঘড়ি যোগ দিলেন তাঁর পুরনো পেশায়। ফিরে গেলেন প্রাক্তন কর্মস্থলে।


মার্চের গোড়ার দিকে কভেন্ট্রি মার্সিয়া লায়েন্স ক্লাবের আমন্ত্রণে ৪ সপ্তাহের জন্য ভারতে এসেছিলেন। বেশ কিছু স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা প্রচার চালান ভাষা। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েও কাজ করেন। ইতিমধ্যেই ব্রিটেনে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।

ভাষা তাঁর প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তাঁরা। কীভাবে চিকিৎসা ব্যবস্থা চলছে ওদেশে। এরপরই বোস্টনের পিলগ্রিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ভাষা মুখোপাধ্যায়। যেখানে তিনি আগে জুনিয়র চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন।

ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পর তিনি জার্মানি হয়ে ব্রিটেনে ফেরেন। এরপর নিয়ম অনুযায়ী ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকতে হয় তাঁকে। সম্প্রতি তাঁর আইসোলেশন পর্ব শেষ হলে সোমবার পিলগ্রিম হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দেন বঙ্গকন্যা ভাষা মুখোপাধ্যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status