ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা? এবার চীনকে এক হাত নিল ইংল্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 3:27 PM

উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা? এবার চীনকে এক হাত নিল ইংল্যান্ড

উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা? এবার চীনকে এক হাত নিল ইংল্যান্ড

চীন থেকেই করোনা ভাইরাস যে ছড়িয়েছিল সে সম্পর্কে একপ্রকার নিশ্চিত সারা বিশ্ব। অনেকেরই বক্তব্য, চীনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল এই মারণ ভাইরাস, যদিও এর কোনও প্রমাণ এখনও মেলেনি। তবে এই ধারণাকে খুব সম্ভবত বিশ্বাস করতে চলেছে ব্রিটেনও। এর আগে অবশ্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারেবারেই এব্যাপারে চীনকে দোষী ঠাউরিছেন, এবার সেই একই রাস্তায় ইংল্যান্ডও।

ব্রিটেনের মন্ত্রীরা মনে করছেন, উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পরেছে এই মরণ ভাইরাস। প্রথম দিকে বলা হচ্ছিল, উহানে পশুদের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল মানবদেহে, কিন্তু একই সঙ্গে ল্যাব থেকে ছড়িয়ে পড়ার ধারণাটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


সংবাদমাধ্যম ডেইলি মেইলকে একটি স্বাক্ষাৎকারে ব্রিটেনের কোবরা কমিশনের জানিয়েছেন, **উহানের গবেষণাগারে এই মারণ ভাইরাস তৈরির সম্ভাবনাকে কোনও ভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উহান শহরেই রয়েছে চীনের অত্যাধুনিক গবেষণাগার। যা কিনা আবার উহানের পশু বাজার থেকে কয়েক মাইল দূরে। সব মিলিয়ে মারণ ভাইরাস করোনা নিয়ে ফের একবার কিছুটা হলেও চাপে পরে গেল চীন। কারণ, এর আগে ইসরায়েলি ও মার্কিন বিজ্ঞানীরা চীনা ল্যাবকে দোষী বানালেও এবার ওই একই রাস্তা নিল ব্রিটেনও।

তবে ব্রিটেনের এই অভিযোগকে একেবারে নাকচ করে দিয়েছে ব্রিটেনের চীনা দূতাবাস। চীনা রাষ্ট্রদূত জেং রংয়ে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা **দাবি করে জানিয়েছে, চীনে গবেষণাগারেই যদি এই ভাইরাসের জন্ম হত, তবে চীনে এত প্রাণহানি হত না। তিনি বলেন, চীন বিশ্বের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত দেশকে এই মহামারি মোকাবেলায় সাহায্য করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status