ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফের বাবা হচ্ছেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 1:33 PM

ফের বাবা হচ্ছেন সাকিব

ফের বাবা হচ্ছেন সাকিব

করোনাভাইরাসের কারণে বর্তমানে পরিবারের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনাভাইরাসের ফলে চারদিকে শুধু দুঃসংবাদ। তবে এর মাঝেই এক খুশির খবর দিলেন সাকিব। ফের বাবা হতে চলেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে মেয়ে আলাইনার একটি ছবি দিয়ে ক্যাপশনে সাকিব লিখেন, 'Big sisterhood' যেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের পোশাক হাতে চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন সাকিব কন্যা আলাইনা।

যার ভাবার্থ দাঁড়ায় আলাইনা বড় বোন হতে যাচ্ছে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সকল ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। তবে অলস বসে না থেকে নানাপ্রকার সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় নিজের ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে বড় অংকের অর্থ সাহায্য করেছেন এই অলরাউন্ডার। নতুন এই সুসংবাদ তার ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status