ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শাহরুখ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 11:39 AM

এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শাহরুখ খান

এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শাহরুখ খান

করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে বলিউড। নরেন্দ্র মোদির করোনা রিলিফ ফান্ডে ২৫ কোটি টাকার মোটা অনুদান দেন অভিনেতা অক্ষয় কুমার। ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সালমান খান। রজনীকান্ত, প্রভাসসহ একাধিক দক্ষিণী তারকাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এরপরই সোশ্যাল মিডিয়ার একাংশ প্রশ্ন তোলেন বলিউডের বাদশাকে নিয়ে। করোনা মোকাবিলায় শাহরুখের অনুদান কত? কেন তিনি চুপ? অবশেষে শাহরুখ খান এগিয়ে এলেন করোনাভাইরাস মোকাবিলায়। তবে একটু অন্য ভাবে। ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র রাজ্যের জন্য একাধিক পরিকল্পনা নিয়ে প্রেস বিবৃতি প্রকাশ করেছে তার একাধিক সংগঠন। শাহরুখ নিজেও ট্যুইট করে জানিয়েছেন করোনা মোকাবিলায় কী কী করছে তার সংস্থাগুলি।
শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে কেকেআর'র তরফে জানানো হয়েছে,  পিএম কেয়ার ফান্ডে তারা অনুদান দেবে। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেবে রেড চিলিজ। কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন মেডিক্যাল স্টাফদের ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেবে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এই সুরক্ষা সরঞ্জাম দেওয়া হবে।

এছাড়াও 'এক সাথ' নামের আরকেটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুম্বাইয়ের সাড়ে ৫ হাজার পরিবারকে অন্তত একমাস খাদ্য সরবরাহ করবে। হাসপাতাল ও অন্য পরিবারের জন্য ২ হাজার প্যাকেট খাবার তৈরি করা হবে।

তাছাড়া রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন ১০ হাজার দুঃস্থ মানুষকে প্রতিদিন খাবার দেবে। এছাড়া দিল্লিতে আরও একটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুদিখানা ও অন্য খাদ্য সামগ্রী আড়াই হাজারেরও বেশি দিন মজুর পরিবারকে অন্তত একমাস দেবে।

মীর ফাউন্ডেশন উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের ১০০ জন অ্যাসিড আক্রান্তকে মাসিক স্টাইপেন দিয়ে সাহায্য করবে। তাদের প্রাথমিক চাহিদার কথা মাথায় রেখে সাহায্য করা হবে।

সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে শাহরুখ লিখেছেন, 'আমরা যখন ঘরে সুরক্ষিত, তখন বহু কর্মী আমাদের এই সুরক্ষার জন্য কাজ করছেন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তাদের সুরক্ষা ও সুস্বাস্থ্যের জন্য। আলাদা হয়েও একসঙ্গে আমরা এই বাধা কাটিয়ে উঠবই।' এরই সঙ্গে জুড়ে দিয়েছেন তাদের করোনা নিয়ে নানা পরিকল্পনার তালিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status