ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ঘরের বাইরে করোনা আর ভেতরে ক্ষুধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 April, 2020, 11:16 AM
সর্বশেষ আপডেট: Friday, 3 April, 2020, 11:18 AM

ঘরের বাইরে করোনা আর ভেতরে ক্ষুধা

ঘরের বাইরে করোনা আর ভেতরে ক্ষুধা

গ্রামের মানুষেরা যখন গভীর ঘুমে। তখন পাড়ায় পাড়ায় গিয়ে হঠাৎ করেই ঘরের দরজায় কেউ গ্রাম্য ভাষায় ডাক দিচ্ছেন। “মুই তোমার এমপি বাহে” তোমার জন্য মুই খাবার আনচু। এ্যালা নিয়ে খাবার খায়ে আবার আরাম করি তোমারা ঘুমাও। ভ্যানে করে রাতের আধারে অসহায় মানুষের ঘরে ঘরে এভাবেই খাবার পৌঁচ্ছে দিচ্ছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক।

এমপি শিবলী সাদিক বলেন, ‘আমি যখন খাবার নিয়ে গ্রামে যাই তখন গ্রামের মানুষগুলো অনেকেই ঘুমিয়ে ছিল। করোনভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলো ঘরে বন্দি তখন তাদের করোনার চেয়েও ভয়াবহ হয় ক্ষুধা। সামাজিক দূরত্ব বজায় রেখে রাতের আধারে তাদের খাবারে পৌঁছে দেবার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি খোঁজ নিয়েছি। অনেক মানুষ আছে অভাবের কারণে তাদের উঁনুন জ্বলেনি। ঘরের বাইরে করোনা আর ভেতরে ক্ষুধা। অনেকের শিশুরা ছিল অভুক্ত। তাদের হাতে কিছু খাবার তুলে দিতে পেরে নিজের ভালো লাগছে। অনেক মানুষ আছে খাবার পেয়ে একটা আনন্দের হাসি সারা জীবনে মনে রাখর মতো।’
 
জানা গেছে, ব্যক্তিগত তহবিল থেকে হিলি হাকিমপুর, বিরামপুর, নবাবগন্জ ও ঘোড়াঘাট উপজেলায় ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা করছেন এই সংসদ সদস্য।

খাবার পেয়ে ওই আদিবাসী গ্রামের স্বনালী দির্গ্যা বলেন,‘ মুই ভাববারই পারনাই এমপি মোর বাড়িত আসি খাবার দিবে। করোনার ভয়ে হামরা ঘর থেকে বাইরত যাবার পারছি না। ছোয়ালগুলাও কান্দোচে। চাল,ডাল,লবণ পেয়ে ভালোই হইলো। ইশ্বর তোমাঘরে আরো বড় মানুষ করুক।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status