ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাস: শিবচরে দৃশ্যমান উন্নতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 April, 2020, 10:21 AM

করোনাভাইরাস: শিবচরে দৃশ্যমান উন্নতি

করোনাভাইরাস: শিবচরে দৃশ্যমান উন্নতি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুর জেলার শিবচরের জনজীবন সীমিতকরন ১৫তম দিনে পড়লো আজ শুক্রবার।

এর আগে ১৫ দিন অবরুদ্ধ পরিস্থিতি ঘোষণা দিলেও সরকার ঘোষিত ১১ এপ্রিল পর্যন্তই এ এলাকায় অবরুদ্ধ পরিস্থিতি থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এদিকে ১৫ দিনের অবরুদ্ধ পরিস্থিতির কারনে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দৃশ্যমান উন্নতি হয়েছে।

আইইডিসিআরের ঘোষণা অনুযায়ী মাদারীপুরে করোনা আক্রান্ত ১০ জনের মধ্যে নয় জনের বাড়িই শিবচর। আক্রান্ত নয় জনের মধ্যে এক বৃদ্ধ মারা গেলেও আট জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এদের সংস্পর্শে আসা হোম কোয়ারেন্টাইনে থাকা ১৯ শিক্ষার্থীসহ সবাই স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এখনো দেড় শতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। উপজেলাটির ২৫ হাজার নিম্নআয়ের মানুষ ও হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা খাবার সহায়তায় অর্ন্তভুক্ত হওয়ায় মানুষকে ঘরে রাখা সহজ হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে আজ উপজেলার স্বাস্থ্যকর্মীদের উদ্বুদ্ধ করতে শিবচর আসছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় ও পিপিই বিতরণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯ মার্চ থেকে শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাচ্চর ইউনিয়নের ১টি গ্রাম ও দক্ষিন বহেরাতলার একটি গ্রাম কনটেইনমেন্ট ঘোষনা করে জনসমাগম সীমিত করলেও কার্যত সমগ্র উপজেলাটিই অচল রয়েছে। ১৭টি স্পটে মোতায়েন রয়েছে আড়াই শতাধিক পুলিশ। টহলে যোগ হয়েছে সেনাবাহিনী।

বিষয়টি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status