ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
যক্ষ্মার ভ্যাকসিনে করোনা চিকিৎসার উপায় খুঁজছেন বিজ্ঞানিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 10:16 AM

যক্ষ্মার ভ্যাকসিনে করোনা চিকিৎসার উপায় খুঁজছেন বিজ্ঞানিরা

যক্ষ্মার ভ্যাকসিনে করোনা চিকিৎসার উপায় খুঁজছেন বিজ্ঞানিরা

ব্যাসিলাস ক্যালমেট-গেরিন (বিসিজি) ভ্যাকসিন সচরাচর নবজাতকদের দেওয়া হয়। যক্ষ্মা রোগের এই ওষুধ করোনাভাইরাস মোকাবেলায় কাজে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য ওষুধটি করোনা চিকিৎসায় কাজে দিচ্ছে কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গবেষকরা মনে করছেন করোনায় ‌'গেম চেঞ্জার' হয়ে উঠতে পারে ভ্যাকসিনটি। এমনকি যেসব দেশে এই ভ্যাকসিন নীতিমালা কঠোরভাবে পালন করা হয়, তার তুলনায় অন্য দেশে করোনাভাইরাসের প্রকোপ বেশি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা বলছেন, প্রতিটি ছোট ছোট জিনিসও আশার আলো দেখায়। এখনই কিছু বলা ঠিক হবে না। তবে এই ভ্যাকসিন সার্চ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর বলে প্রমাণ হয়েছিল।  

নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজির অ্যাপ্লাইড মেডিকেল সায়েন্সের ডিন মনিকা গুলাতি বলেন, এটির ব্যবহারে একেবারে সুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে এটি ব্যবহারে সার্চ সংক্রমণ অনেকটাই কমেছে। আর সার্চ ভাইরাসের সঙ্গে করোনার অনেকটাই মিল আছে।

তিনি আরো বলেন, যেসব দেশে বিসিজি টিকা দেওয়া হয় নিয়ম মেনে, সেসব দেশে করোনার প্রকোপ অনেকটাই কম আছে। আর এটাই আশার আলো দেখাচ্ছে। সূত্র: জর্জিয়া টুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status