নাটোরের সিংড়ায় বাড়ি থেকে বের না হতে ভ্যানচালক, রিকশাচালকসহ সাধারণ মানুষের প্রতি হাতজোড় করে মিনতি করেছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের দ্রুত কাজ শেষে ঘরে ফিরতে অনুরোধ করছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মানুষকে ঘরে ফিরতে করজোড়ে অনুরোধ করেন মেয়র।
তিনি মানুষের উদ্দেশে বলেন, আমরা হয়তো বুঝতে পারছি না করোনাভাইরাসের ভয়াবহতা। বিশ্বব্যাপী এ মহামারীর সময়ে আমরা যদি নিজে সচেতন না হই তবে নিজের পরিবারসহ পুরো জাতিকে এর মাশুল দিতে হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনাদের জন্য পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। দয়া করে সবাই ঘরে থাকুন।