ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা মোকাবেলায় সফল দক্ষিণ কোরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 9:22 PM

করোনা মোকাবেলায় সফল দক্ষিণ কোরিয়া

করোনা মোকাবেলায় সফল দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, জার্মানির মতো উন্নত দেশগুলি যখন ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে তখন আশ্চর্যজনকভাবে সফল দক্ষিণ কোরিয়া। আর এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ সাহায্য চাইছে দেশটির কাছে।

বুধবার (১ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের টেস্টের সাহায্য চেয়ে ১২১টি দেশের অনুরোধ তাদের কাছে এসেছে। এ প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের সরকার তীব্র চাপের মুখে রয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, চীনের পরই করোনার প্রাদুর্ভাবে দ্বিতীয় অবস্থানে ছিল দক্ষিণ কোরিয়া। তবে করোনাভাইরাস বিস্তার রোধে দেশটিতে ব্যাপক পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং ভাইরাসটির বিস্তার কমে আসায় কৃতিত্ব দেওয়া হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে দেশটির এক কর্মকর্তা বলছেন, দ্রুত করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে ওঠার অভিজ্ঞতার বিষয়ে আমরা বিভিন্ন দেশ থেকে অনেক অনুরোধ পাচ্ছি। বর্তমানে এমন দেশের সংখ্যা ১২১টি; তবে এটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় বলছে, বিভিন্ন দেশকে কিভাবে সাহায্য করা যায় এ জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কিট রফতানি অথবা মানবিক সহায়তার বিষয়টিও তারা ভাবছে।

কোনো দেশের নাম উল্লেখ না করে ওই কর্মকর্তা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার টেস্ট কিট তৈরিকারকদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইতালি চুক্তি করেছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার কাছে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার অনুরোধ করেন। এ ক্ষেত্রে মার্কিন নিয়ন্ত্রকদের অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮৮২ জন। সুস্থ হওয়ার এই রেকর্ড বিশ্বের অন্য দেশগুলোকে অবাক করেছে। সূত্র- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status