ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পাঁচজনের নমুনা নিয়ে রাজশাহীতে করোনা শনাক্তকরণ শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 10:24 PM

পাঁচজনের নমুনা নিয়ে রাজশাহীতে করোনা শনাক্তকরণ শুরু

পাঁচজনের নমুনা নিয়ে রাজশাহীতে করোনা শনাক্তকরণ শুরু

বুধবার দুপুরে বগুড়া থেকে আসা চারজন এবং রাজশাহীর একজন রোগীসহ মোট পাঁচজনের নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, করোনা শনাক্তে গত বৃহস্পতিবার রাজশাহীতে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন আসে। এরপর রামেকের ভাইরোলজি বিভাগের পাঁচটি কক্ষে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ল্যাব প্রস্তুতের পর মঙ্গলবার পিসিআর মেশিন স্থাপন করা হয়। বুধবার দুপুর থেকে শুরু হয়েছে নমুনা পরীক্ষা।

ল্যাবের ইনচার্জ রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, ঢাকা থেকে টেকনিশিয়ান দুটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছেন। তারা ২৪০টি কিটও পেয়েছেন। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। ফলাফল প্রকাশ করতে সময় লাগবে ৮ থেকে ১২ ঘণ্টা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ জন চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট। এরই মধ্যে তারা প্রশিক্ষণ নিয়েছেন।

এ দিকে ল্যাব প্রস্তুত হলেও তাদের সুরক্ষার জন্য এন-নাইনটিফাইভ মাস্ক না থাকার কারণে বুধবার পরীক্ষা শুরু করার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিচ্ছিল। পরে রামেক হাসপাতাল থেকে বিশেষ এই মাস্ক নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারপরই পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা থেকে মাস্ক পেলে হাসপাতালকে দেবে কলেজ।

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান বলেন, সবকিছু ঠিকভাবে চালু হয়েছে ল্যাবটি। মাইক্রোবাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে। কেউ একা একা এসেই এখানে নিজের নমুনা পরীক্ষা করতে পারবেন না। করোনাভাইরাস সংক্রমিত রোগের জন্য রামেক হাসপাতালে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি কারও নমুনা পরীক্ষার সুপারিশ করলেই কেবল তার নমুনা পরীক্ষা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status