ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 7:20 PM

রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অবিনাশ সরকার (৫২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অবিনাশ সরকার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকার প্রাণ কুমারের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জীবন, সুবেদ অনুকূল নামের তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাড়াবো এলাকার অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গ্রাম্য সালিশে কয়েক দফায় বিচার সালিশের মাধ্যমে মীমাংসাও হয়। কিন্তু বুধবার সকালে নারিকেল গাছের গুঁড়ি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে অর্জুন, নকুল, স্বদেব সরকার, জীবন সরকার সহ ৮/১০ জন মিলে অবিনাশ সরকারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু সরকার ও প্রকাশ সরকার তাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও কুপিয়ে আহত করে।

নিহত অবিনাশের বড় ভাই সূজনী সরকার জানান, হামলার খবর পেয়ে মূমুর্ষ অবস্থায় অবিনাশ সরকারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়েছে। খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status