বাগমারার শ্রীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য গঠিত কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ফয়েজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.রাজিউন)।
আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগে সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। সেই সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
আলহাজ্ব ফয়েজ উদ্দিন শুক্রবার ভোররাতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৃত্যু বরণ করেন। তিনি বেশ কয়েকদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিনের বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামে। আজ বেলা সাড়ে ১১ টায় নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।