ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ অজানা রোগে মরছে কুকুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 March, 2020, 6:08 PM

হঠাৎ অজানা রোগে মরছে কুকুর

হঠাৎ অজানা রোগে মরছে কুকুর

করোনাভাইরাসের আতঙ্কে দেশ। বন্ধ হয়েছে স্কুল, কলেজ দোকান-পাট। প্রশাসনের তৎপরতাই করোনা থেকে বাঁচতে মানুষ এখন ঘরমুখি। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। গ্রামেও এর প্রভাব পড়েছে।

এমন সময় তানোরে হঠাৎ করে মরতে শুরু করেছে কুকুর। গত কয়েক দিনে মুনাডুমালা পৌর এলাকায় ৫টি কুকুর মরে থাকতে দেখা যায়।

মুন্ডুমালা বাজারের হোমিও চিকিৎসক ডা. হাসান আলীর বাড়ির পেছন দিকে মঙ্গলবার দুটি কুকুর মরে থাকতে দেখে পৌর মেয়রকে খবর দেন এলাকাবাসী। পরে মেয়রের নির্দেশে কুকুর দুটিকে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। বুধবার উপজেলার জগদিসপুর গ্রামে একটি কুকুর মারা যায়। এ কুকুর মারা যাওয়ার ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ ছাড়াও তানোরের বিভিন্ন স্থানে আরো তিনটি কুকুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, কুকুর মারা যাওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে প্রাণীসম্পদ অফিসকে মারা যাওয়া কুকুরগুলোর বিষয়ে অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হবে। তবে কি কারণে কুকুরের মড়ক দেখা দিয়েছে তার কোনো ব্যাখ্যা মেলেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status